ক্লিনিক কেলেঙ্কারি
আলট্রাসোনোগ্রাফিতে যমজ সন্তান, সিজারের পর পাওয়া গেছে ১ শিশু
নওগাঁর বদলগাছী উপজেলার শান্তনা আক্তার ও তাঁর স্বামী শান্ত ইসলাম যমজ সন্তানের আশায় ছিলেন। অস্ত্রোপচারের আগে দুটি আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনেও গর্ভে যমজ জীবিত সন্তানের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছিল বলে তাঁদের দাবি। তবে অস্ত্রোপচারের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় একটি কন্যাশিশু। অপর নবজাতকের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য না পাওয়ার অভিযোগ তুলে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন ওই নারীর স্বামী।